
টানা দাঁড়িয়ে থাকা, অতিরিক্ত ভিড়, গরম আবহাওয়ার কারণে দুর্বলতা কিংবা অজ্ঞান হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ঘুম থেকে উঠার পর বমি পাওয়া রোগের ইঙ্গিত নয় তো?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দেশজুড়ে বইছে উৎসবের আমেজ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভিড় এড়াতে অনেকেই সকাল সকাল কেন্দ্রে হাজির হচ্ছেন। তবে বিভিন্ন স্থানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে ভোটারদের। টানা দাঁড়িয়ে থাকা, অতিরিক্ত ভিড়, গরম আবহাওয়া ও মানসিক চাপের কারণে হঠাৎ মাথা ঘোরা, বমিভাব, দুর্বলতা কিংবা অজ্ঞান হয়ে যাওয়ার মতো পরিস্থিতি এমন অবস্থায় কী করবেন? জেনে নিন জরুরি করণীয়গুলো।
১. ভিড় থেকে সরে যান
যত দ্রুত সম্ভব ঘন জনসমাগম থেকে বের হয়ে বাতাস চলাচল করে এমন খোলা জায়গায় যান। দেয়ালের পাশে বা কেন্দ্রের বাইরে তুলনামূলক ফাঁকা স্থান বেছে নিন।
২. বসে পড়ুন বা শুয়ে পড়ুন
মাথা ঘোরার অনুভূতি শুরু হলে সঙ্গে সঙ্গে বসে পড়ুন। সম্ভব হলে মাটিতে শুয়ে পা কিছুটা উঁচু করে রাখুন—এতে মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়ে এবং অজ্ঞান হওয়ার ঝুঁকি কমে।
৩. টাইট পোশাক ঢিলা করুন
গলা, বুক বা কোমরে আঁটসাঁট পোশাক থাকলে ঢিলা করে নিন। এতে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে সুবিধা হবে।
৪. ঠান্ডা পরিবেশে যান
সম্ভব হলে ফ্যান, এসি কিংবা খোলা জানালার কাছে অবস্থান নিন। গরমে অসুস্থ লাগলে ঘাড়ের পেছনে ঠান্ডা পানি বা ভেজা কাপড় ব্যবহার করতে পারেন।
উপসর্গ কমাতে যা করবেন
অল্প অল্প করে পানি পান করুন
ঠান্ডা পানি, লবণ-চিনি মিশ্রিত পানি বা ওআরএস ধীরে ধীরে পান করুন। পানিশূন্যতা থাকলে দ্রুত দুর্বলতা দেখা দিতে পারে।
উদ্বেগ বা আতঙ্ক থেকেও বমিভাব হতে পারে। চোখ বন্ধ করে ধীরে ধীরে গভীর শ্বাস নিন এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন।
ট্রিগার এড়িয়ে চলুন
সিগারেটের ধোঁয়া, তীব্র গন্ধ কিংবা সরাসরি রোদ এড়িয়ে চলুন।
কখন জরুরি চিকিৎসা নেবেন
নিচের কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত জরুরি সেবা নিন বা ৯৯৯-এ ফোন করুন—
বুকে চাপ বা ব্যথা, যা হাত, ঘাড় বা চোয়ালে ছড়িয়ে যায়
শ্বাসকষ্ট
হঠাৎ তীব্র মাথাব্যথা
কথা জড়িয়ে যাওয়া বা বিভ্রান্তি
শরীরের একপাশ অবশ হয়ে যাওয়া
অজ্ঞান হয়ে যাওয়া
প্রতিরোধের জন্য করণীয়
ভোটকেন্দ্রে যাওয়ার আগে হালকা নাশতা করে বের হন। খালি পেটে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবেন না।
সঙ্গে পানির বোতল রাখুন।
আরামদায়ক ও ঢিলেঢালা পোশাক পরুন।
কেন্দ্রে প্রবেশের পর আগেভাগেই বের হওয়ার পথ বা ফাঁকা জায়গা নজরে রাখুন।
ভোট দেওয়া নাগরিক দায়িত্ব, তবে নিজের শারীরিক সুস্থতাও সমান গুরুত্বপূর্ণ। সচেতন ও প্রস্তুত থাকলে ভোটের উৎসব সবার জন্য আনন্দময় হয়ে উঠবে।



