
বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও আধুনিক ঢাকা আইনজীবী সমিতি গঠনের প্রতিশ্রুতি নিয়ে আসন্ন ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে অংশ নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘরানার তিন আইনজীবী নেতা। তারা এনসিপির আইনজীবী সংগঠন ন্যাশনাল এলায়েন্স (এনএলএ)-এর প্রতিনিধি হিসেবে ‘আইনজীবী ঐক্য পরিষদ’ তথা সবুজ প্যানেল থেকে নির্বাচনে লড়ছেন।
এনএলএ-এর পক্ষ থেকে সবুজ প্যানেলে স্থান পাওয়া তিন নেতা হলেন, এমডি. মেহেদী হাসান ভূঁইয়া (এজিএস প্রার্থী), এনএলএ ঢাকা বারের এই আহ্বায়ক প্রতিদ্বন্দ্বিতা করছেন সহ-সাধারণ সম্পাদক পদে। তার ব্যালট নম্বর ০৩।
বেলাল হোসাইন (সদস্য প্রার্থী), এনএলএ ঢাকা বারের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা সদস্য পদে লড়ছেন। তার ব্যালট নম্বর ০২।
এমডি. মহাসিন (রেজা) (সদস্য প্রার্থী), সংগঠনটির যুগ্ম সদস্য সচিব হিসেবে তিনি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক বার গঠন করা। তাদের প্রধান প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে, অধিকার সংরক্ষণ, আধুনিকায়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন।
আমরা নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকল আইনজীবীর কল্যাণে এবং একটি মর্যাদাপূর্ণ বার গঠনে নিজেদের উৎসর্গ করব।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঢাকা আইনজীবী সমিতির উন্নয়ন ও পরিবর্তনের স্বার্থে দক্ষ প্রার্থীদের জয়ী করতে সাধারণ আইনজীবীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এই নির্বাচনে এনসিপি ঘরানার নেতাদের অংশগ্রহণকে বারের রাজনীতিতে নতুন মেরুকরণ হিসেবে দেখছেন অনেকে।



