ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর আসালুয়েহে দেশটির একটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাদক্ষিণ পার্স পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর আসালুয়েহে দেশটির একটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাদক্ষিণ পার্স পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।ছবিঃ ফাইল ছবি।

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর আসালুয়েহে দেশটির একটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা 'দক্ষিণ পার্স পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে' একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

সোমবার (৬ এপ্রিল) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এর বরাত দিয়ে একটি প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। 

প্রতিবেদনটিতে বলা হয়েছে, কিছুক্ষণ আগে আসালুয়েহের দক্ষিণ পার্স পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এলাকা থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিষয়টি নিশ্চিত করে হামলার দায় স্বীকার করেছে ইসরায়েলী প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। 

উল্লেখ্য, দক্ষিণ পার্স বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রগুলোর একটি, যা ইরান ও কাতারের সীমান্তবর্তী পারস্য উপসাগরে অবস্থিত। এই স্থাপনা ইরানের জ্বালানি রপ্তানির অন্যতম প্রধান উৎস। চলমান সংঘাতে ইতিমধ্যে ইরানের একাধিক পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা হয়েছে, এই পরিপ্রেক্ষিতে দক্ষিণ পার্সে বিস্ফোরণের খবর বিশেষভাবে উদ্বেগজনক।

পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং বিস্তারিত তথ্য এখনো আসছে...