
ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
কাতারভিত্তিক বার্তা সংস্থা আল-জাজিরা জানিয়েছে, মাহদি ওয়াফাই নামে ওই ব্যাক্তিকে মধ্যাঞ্চলীয় শহর মাহাল্লাতে হত্যা করা হয়েছে।
ইসরায়েলের দাবি, ওয়াফাই কুদস ফোর্সের অংশ হিসেবে দুই দশক ধরে লেবানন ও সিরিয়ায় ‘গোপন প্রকল্প’ -এর সাথে যুক্ত ছিলেন, যার মধ্যে হিজবুল্লাহর জন্য অবকাঠামো নির্মাণ এবং উন্নতমানের অস্ত্রাগার ব্যবস্থাপনাও অন্তর্ভুক্ত ছিল। এঘটনায় ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন ইসরায়েল কুদস সদস্যদের ও এসম্পর্কিত স্থাপনাকে আগেও লক্ষ্যবস্তু করেছে, যার মধ্যে গত মাসে বৈরুতের কেন্দ্রস্থলে একটি হোটেলে হামলাও অন্তর্ভুক্ত।



