
যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে প্রত্যাহার করে নেওয়ার কথা গুরুত্ব সহকারে বিবেচনা করছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা‘দ্য টেলিগ্রাফ’-এর সাথে কথা বলার সময় ট্রাম্প ন্যাটো ছেড়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন।
তিনি বলেন, এটি পুনর্বিবেচনার ঊর্ধ্বে। আমি ন্যাটোর দ্বারা কখনো প্রভাবিত হইনি। আমি সবসময়ই জানতাম যে তারা একটি কাগুজে বাঘ, এবং প্রসঙ্গত, পুতিনও তা জানেন।
যুদ্ধের প্রতি সমর্থনের অভাব নিয়ে ট্রাম্প নিয়মিতভাবে ন্যাটো মিত্রদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং হরমুজ প্রণালীতে সৈন্য পাঠাতে অস্বীকার করার জন্য তাদের ‘কাপুরুষ’ বলে অভিহিত করেছেন।
তিনি ‘দ্য টেলিগ্রাফ’-এর কাছে সেই অভিযোগগুলোই পুনরাবৃত্তি করেন এবং দাবি করেন যে সমর্থন সয়ংক্রিয়ভাবে আসা উচিত ছিল।
এসময় তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং রাশিয়ার ইউক্রেন যুদ্ধের মধ্যে একটি তুলনা টানেন ।
তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে আমরা স্বয়ংক্রিয়ভাবেই সেখানে ছিলাম। ইউক্রেন আমাদের সমস্যা ছিল না। এটি ছিল একটি পরীক্ষা, আমরা তাদের জন্য সেখানে ছিলাম, এবং আমরা সবসময়ই তাদের জন্য থাকতাম। কিন্তু তারা আমাদের জন্য ছিল না।



