
ইরান ও লেবানন থেকে উত্তর ইসরায়েলের হাইফা বন্দরের কাছে ‘বাজান’ তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) ক্ষেপণাস্ত্র হামলার পর শোধনাগার থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠতে দেখা গেছে।
শোধনাগারে ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে নাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ধ্বংসাবশেষের কারণে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হাইফার পার্শ্ববর্তী ক্রায়োট ও শাফারাম এলাকায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল বিমান হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে উচ্চ সতর্কতা জারি রয়েছে। ইরান এই হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের পাশাপাশি মার্কিন সামরিক ঘাঁটি থাকা জর্ডান, ইরাক, সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
আরবিএ/আরটিএনএন



