
ইসরায়েলি বিমান হামলায় দেশটির নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহতের বিষয়টি নিশ্চিত করেছে ইরান। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন, শীর্ষ কর্মকর্তাদের হত্যা ইরানের সরকারের জন্য কোনো বিপর্যয় বা বড় বাধা হয়ে দাঁড়াবে না।
আরাকচি বলেন, “আমি জানি না আমেরিকান এবং ইসরায়েলিরা কেন এখনও এই বিষয়টি বুঝতে পারছে না: ইসলামী প্রজাতন্ত্র ইরানের একটি অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক কাঠামো রয়েছে, যার ভিত্তি হলো সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক প্রতিষ্ঠানগুলো।”
তিনি আরও বলেন, “কোনো একক ব্যক্তির থাকা বা না থাকা এই কাঠামোর ওপর কোনো প্রভাব ফেলে না।” তিনি যোগ করেন, “অবশ্যই ব্যক্তিরা প্রভাবশালী এবং প্রত্যেকেই নিজ নিজ ভূমিকা পালন করেন—কেউ ভালো, কেউ খারাপ, আবার কেউ হয়তো কম। কিন্তু মূল বিষয় হলো, ইরানের রাজনৈতিক ব্যবস্থা অত্যন্ত মজবুত একটি কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে।”
সূত্র : আল জাজিরা
আরটেএনএন/এআই



