মোজতবা খামেনি
মোজতবা খামেনি। ছবি: ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর দেওয়া প্রথম বক্তব্যে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় সেগুলোর ওপর হামলা চালানো হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রেকর্ড করা এই বক্তব্যে মোজতবা খামেনি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে ওই দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে তেহরান পিছপা হবে না।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। প্রথম দিনের হামলাতেই নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

পরবর্তীতে গত ৮ মার্চ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করা হয়। দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম প্রকাশ্য বক্তব্য। রেকর্ড করা সেই বক্তব্য সম্প্রচার করা হয়েছে রাষ্ট্রীয় মাধ্যমে।

সূত্র: আল জাজিরা।