যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে হরমুজ বন্ধ থাকবে: ইরান, ইরান, আমেরিকা, হরমুজ, হরমুজ প্রণালি, আইআরজিসি, বিপ্লবী গার্ড, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, জাহাজ, তেল, জ্বালানি, দাম, অবরোধ, মার্কিন, ওয়াশিংটন, তেহরান,
হরমুজ প্রণালি আবার বন্ধ করলো ইরান।ছবি: সংগৃহীত

ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, ‘হরমুজের দিকে জাহাজ নিয়ে এলে এটিকে শত্রুদের সঙ্গে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে। যেসব জাহাজ নিষেধাজ্ঞা উপেক্ষা করবে, সেগুলোতে হামলা চালানো হবে।’

গত শুক্রবার (১৭ এপ্রিল) ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালি খুলে দেয়। তবে যুক্তরাষ্ট্র তাদের অবরোধ অব্যাহত রাখে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে শনিবার (১৮ এপ্রিল) পুনরায় হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। তেহরান বলেছে, যুক্তরাষ্ট্র বারবার বিশ্বাস ভঙ্গ করায় তারা এমন পদক্ষেপ গ্রহণ করেছে।

আইআরজিসি বলেছে, ‘যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মার্কিন শত্রুরা ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেয়নি। তার প্রেক্ষিতে আজ (শনিবার) সন্ধ্যা থেকে এই অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।’

পারস্য উপসাগর এবং ওমান সাগরে নোঙর করা জাহাজগুলোকে সতর্কতামূলক বার্তা পাঠিয়েছে বিপ্লবী গার্ড। সতর্ক বার্তায় বলা হয়েছে, নোঙর করা স্থান থেকে কোনো জাহাজ যেন তার অবস্থান পরিবর্তন না করে।

ইরানের স্পিকার বাগের গালিবাফ যুক্তরাষ্ট্রের অবরোধকে একটি বিবেচনাহীন এবং অজ্ঞতাপূর্ণ সিদ্ধান্ত হিসেবে অভিহিত করে বলেছেন, ‘ইরানের জাহাজ হরমুজ পার হতে না পারলে অন্যদের জাহাজ পার হওয়ার বিষয়টি অসম্ভব।’

আরবিএ/আরটিএনএন