হরমুজ প্রণালিতে টোল আরোপের ইঙ্গিত, নতুন নিয়ন্ত্রণব্যবস্থা আনতে চায় ইরান,
ইরানের পতাকা।ছবি: সংগৃহীত

হরমুজ প্রনালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত আরোপ করার ইঙ্গিত দিয়েছে তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, হরমুজ প্রণালিতে একটি নতুন সামুদ্রিক ব্যবস্থাপনা কার্যকর করার সময় এসেছে।

তার ভাষ্য মতে, প্রস্তাবিত ব্যবস্থায় কেবল ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর অনুমোদন পাওয়া বাণিজ্যিক জাহাজগুলো নির্ধারিত রুটে চলাচল করতে পারবে। সেই সঙ্গে এসব জাহাজকে র্নিধারিত ফি বা টোল পরিশোধ করতে হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানি জাহাজ চলাচলে কোনো বাধা সৃষ্টি করে, তবে পরিস্তিতি দ্রুত পরিবর্তন হতে পারে।

এদিকে খাতাম আল-আম্বিয়া সদরদপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানি জাহাজের পূর্ণ স্বাধীন চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজহ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ বজায় থাকবে।

বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালিকে কৌশলগতভাবে কাজে লাগাতে চাইছে ইরান।