
মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হয়েছে একটি নিষেধাজ্ঞাভুক্ত ইরানি সুপারট্যাংকার।
বুধবার (১৫ এপ্রিল) ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, জাহাজটি ইমাম খোমেনি বন্দরের দিকে যাচ্ছিল। 'ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার' শ্রেণির এই জাহাজটি একসঙ্গে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম।
তবে এটি পণ্যবাহী অবস্থায় ছিল নাকি খালি ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চীনা জাহাজের পর এবার ইরানের নিজস্ব নিষেধাজ্ঞাভুক্ত সুপারট্যাংকারের প্রণালি পার হওয়ার ঘটনা মার্কিন অবরোধের কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।



