
মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে পড়ার সুবাদে ইউরোপের দেশ নরওয়ের তেল রপ্তানি মার্চ মাসে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
বুধবার (১৫ এপ্রিল) নরওয়ের জাতীয় পরিসংখ্যান সংস্থা 'স্ট্যাটিস্টিক্স নরওয়ে' জানিয়েছে, মার্চে দেশটি ৫৭ দশমিক ৪ বিলিয়ন ক্রোনার বা প্রায় ৬ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলারের অপরিশোধিত তেল রপ্তানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৭ দশমিক ৯ শতাংশ বেশি।
মার্চে তেলের গড় দাম ছিল প্রতি ব্যারেলে ১ হাজার ১৪ ক্রোনার বা প্রায় ১০৭ ডলার ৫২ সেন্ট, যা ২০২৩ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। রাশিয়ার পর ইউরোপের বৃহত্তম তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ হিসেবে মধ্যপ্রাচ্যের সংকট নরওয়ের জ্বালানি রপ্তানিতে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলছে।
বৈশ্বিক সংকটের মাঝে নরওয়ের এই রেকর্ড রপ্তানি স্পষ্ট করে দিচ্ছে, একটি দেশের বিপর্যয় অন্য দেশের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি করছে।
সূত্রঃ আল-জাজিরা।



