
লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২ হাজার জন ছাড়িয়ে গেছে।
সোমবার (১৩ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় মোট ২ হাজার ৮৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৬ হাজার ৭৬২ জন।
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েল স্পষ্ট করে দিয়েছে, দুই সপ্তাহের এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চলবে। অন্যদিকে ইরান শুরু থেকেই লেবাননে যুদ্ধবিরতিকে যেকোনো চুক্তির পূর্বশর্ত হিসেবে দাবি করে আসছে।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পর চলতি বছরের ২ মার্চ ইসরায়েল লেবাননে পূর্ণমাত্রায় সামরিক অভিযান পুনরায় শুরু করে। এরপর থেকে দক্ষিণ লেবানন, বেকা উপত্যকা এবং উপকূলীয় শহরগুলোতে একের পর এক হামলা চলছে। ইতিমধ্যে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে।



