
স্থায়ীভাবে যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের আসন্ন উচ্চপর্যায়ের বৈঠকের প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে এই ছুটি কার্যকর হবে এবং শুক্রবার পর্যন্ত চলবে। খবর জিও নিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, এই দুইদিনে সকল স্কুল, সরকারি ও প্রাইভেট অফিস বন্ধ থাকবে। তবে জরুরি সেবা প্রদানে নিয়োজিত কর্মীরা এই ছুটির আওতাভুক্ত হবেন না।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ছুটি জারি হলেও কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে কূটনৈতিক সফর বা আন্তর্জাতিক সম্মেলনের আগে পাকিস্তানে নিরাপত্তার স্বার্থে এ ধরনের ছুটি প্রায়ই দেওয়া হয়ে থাকে।
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চলতি সপ্তাহের শেষ দিকে ইসলামাবাদে যাবে।
সঙ্গে সঙ্গেই ইরানি প্রতিনিধিদলও পাকিস্তানে পৌঁছাবে, জানিয়েছে পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত।
আরবিএ/আরটিএনএন



