
যুদ্ধবিরতির মাত্র একদিন পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, একটি ‘বাস্তব চুক্তি’ না হওয়া পর্যন্ত আমেরিকান সামরিক বাহিনী ইরানের কাছে ও আশেপাশে মোতায়েন থাকবে।
ট্রাম্প বৃহস্পতিবার (৯ এপ্রিল) বলেন, ‘সব মার্কিন জাহাজ, বিমান ও সামরিক কর্মী—অতিরিক্ত গোলাবারুদ ও অস্ত্রসহ—ইরানের ভেতরে ও আশেপাশে অবস্থান করবে যতক্ষণ না একটি প্রকৃত চুক্তি বাস্তবায়িত হয়। যদি চুক্তি না হয়, তবে ‘গুলি শুরু হবে’ এবং তা হবে আগের যেকোনো সময়ের চেয়ে বড়, উন্নত ও শক্তিশালী।’
তিনি আরও দাবি করেন, পারমাণবিক অস্ত্র না রাখা এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ইরানের সঙ্গে একমত হয়েছে। ট্রাম্প বলেন, সামরিক বাহিনী প্রস্তুতি নিচ্ছে এবং পরবর্তী অভিযানের জন্য অপেক্ষা করছে।
সূত্র: মিডল ইস্ট আই।



