
দেশের শীর্ষ কমান্ডারদের হত্যাকাণ্ড ইরানি বাহিনীকে দমাতে পারবে না বলে হুশিয়ারী দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ।
গেল সোমবার ভোরে মাজিদ খাদেমি নিহত হওয়ার পর তিনি লিখিত বিবৃতিতে বলেন, ইরান সত্যের পথে থাকা যোদ্ধা ও আত্মত্যাগী বাহিনী মিলে এমন এক শক্তিশালী ফ্রন্ট গঠন করেছে, যাদের সংকল্প সন্ত্রাস ও অপরাধ ভাঙতে পারবে না।
মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার পর জনসমক্ষে আসেননি। তিনি উল্লেখ করেন, মাজিদ খাদেমি ইরানের নিরাপত্তা, গোয়েন্দা ও প্রতিরক্ষা ক্ষেত্রে নিষ্ঠার সঙ্গে কয়েক দশক কাজ করেছেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এরপর থেকে বহু জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাকে নিশানা করে হামলা চালানো হচ্ছে।
খাদেমিকে হত্যার দায় নিয়েছে ইসরায়েল। পাশাপাশি ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা আইআরজিসির কুদস ফোর্সের বিশেষ অভিযান ইউনিটের কমান্ডার আসগর বাঘেরি-কে হত্যা করেছে। তবে তেহরান এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
ইরান যুদ্ধের শুরুতেই তাঁর বাবা দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তিনি নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা হন তাঁর ছেলে মোজতবা খামেনি।
সুত্র-সিএনএন



