
মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সেনাপ্রধান র্যান্ডি জর্জের পাশাপাশি আরও দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ এবং সামরিক বিষয়ক প্রকাশনা ‘স্টারস অ্যান্ড স্ট্রাইপস’-এর প্রতিবেদন অনুযায়ী, বরখাস্ত হওয়া অন্য দুই কর্মকর্তা হলেন ইউএস আর্মির ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের প্রধান জেনারেল ডেভিড হোডনে এবং সেনাবাহিনীর চ্যাপলিন কর্পসের প্রধান মেজর-জেনারেল উইলিয়াম গ্রিন জুনিয়র। এই দুই কর্মকর্তাকেও তাদের নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে সিবিএস নিউজ সেনাপ্রধান জর্জের অবসরের খবর প্রথম প্রকাশ করলে পেন্টাগন তা নিশ্চিত করেছিল। তবে হোডনে বা গ্রিনের বরখাস্তের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি প্রতিরক্ষা দপ্তর।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই



