
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সমাধানে ইরান একটি চুক্তি করতে আগ্রহী, কিন্তু প্রকাশ করতে ভয় পাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৫ মার্চ) ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির তহবিল সংগ্রহ নৈশভোজে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, “ইরান আসলে আলোচনা করছে এবং চুক্তি করতে চায়, কিন্তু তারা বলতে ভয় পাচ্ছে। তাদের কর্মকর্তারা মনে করেন, যদি তারা প্রকাশ্যে আগ্রহ দেখায়, তাহলে নিজেদের লোকদের হাতেই বিপদ হবে।” তিনি আরও বলেন, “আমাদেরও তাদের ওপর কড়া পদক্ষেপের ভয় রয়েছে।”
এর আগে হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সঙ্গে আলোচনা এখনও চলমান; তবে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবটি তেহরান সরাসরি গ্রহণ করেনি। মার্কিন কর্মকর্তারা জানান, পাকিস্তানে একটি বৈঠক আয়োজনের মাধ্যমে যুদ্ধ শেষ করার বিকল্প পথ নিয়ে আলোচনা হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে বার্তা বিনিময় হয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন, এই আদান-প্রদানকে সরাসরি আলোচনা বলা যাবে না।
সূত্র: সিএনএন
আরবিএ/আরটিএনএন



