ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরলছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী জ্বালানির দাম বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরল বলেছেন, প্রয়োজনে আরও তেলের মজুত ছাড়তে তিনি প্রস্তুত। টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ফাতিহ বিরল এ মন্তব্য করেন। জাপানের প্রধানমন্ত্রী আইইএ-কে দ্বিতীয় দফায় জরুরিভিত্তিতে তেল ছাড়ার প্রস্তুতির আহ্বান জানিয়েছিলেন।

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আংশিক বন্ধ থাকায় জ্বালানির দাম হু হু করে বাড়ছে এবং দীর্ঘমেয়াদি সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই আইইএ প্রধানের এই ঘোষণা এলো।

চলতি মাসের শুরুর দিকেই আইইএ তাদের ইতিহাসের সবচেয়ে বড় তেল ছাড়ের ঘোষণা দিয়েছিল, যার পরিমাণ ছিল ৪০ কোটি ব্যারেল। ফাতিহ বিরল বলেন, “আমাদের মজুতের ৮০ শতাংশ এখনো অক্ষত আছে। যদি এবং যখন প্রয়োজন হবে, আমরা আরও তেল ছাড়তে প্রস্তুত।” একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, “বিশ্ব একটি গুরুতর জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে রয়েছে।”

 

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই