
মধ্যপ্রাচ্য অধ্যয়ন কেন্দ্রের সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানি বলেছেন, ট্রাম্প তেহরানকে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে বা তাদের জ্বালানি গ্রিডে হামলার মুখোমুখি হতে ৪৮ ঘণ্টার যে চরমপত্র দিয়েছেন, তার মুখে ইরান "আত্মসমর্পণ বা দুর্বলতার কোনো লক্ষণ দেখাচ্ছে না।"
এই ইরানি বিশ্লেষক আল জাজিরাকে বলেছেন যে তেহরান ট্রাম্পের হুমকিকে "গুরুত্ব সহকারে" নিচ্ছে এবং এই ধরনের হুমকির প্রতিক্রিয়া জানাতে তাদের "অপারেশনাল প্রস্তুতি" সামঞ্জস্য করছে।
তিনি বলেন, "ইরান শুধু নিজেদের টিকে থাকার জন্য লড়াই করছে না, বরং এই তাৎক্ষণিক হুমকিকে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত সুযোগে পরিণত করার চেষ্টা করছে। একারণেই তেহরানের আমেরিকান প্রেসিডেন্টের দেওয়া চরমপত্রের কাছে নতি স্বীকার করার সম্ভাবনা কম।"
আসলানি বলেন, তেহরানের কেউ কেউ মনে করছেন যে যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে তাদের হুমকি কার্যকর করে, তাহলে ইরানকে "এর মূল্য দিতে হবে", "যাতে এমন এক মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া যায় যেখানে একটি কৌশলগত সমীকরণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে যার মাধ্যমে তাদের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত হবে।" তিনি আরও বলেন, এই মুহূর্তে ইরানের পক্ষ থেকে পিছিয়ে আসার কোনো লক্ষণকে ইরানের অনেকের দৃষ্টিকোণ থেকে "দুর্বলতার লক্ষণ" হিসাবে ব্যাখ্যা করা হবে।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই



