ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, যুক্তরাষ্ট্র
ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার আমির হাতামিছবি: সংগৃহীত

ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার আমির হাতামি হুঁশিয়ারি দিয়েছেন যে, ভারত মহাসাগরে তাদের অন্যতম আধুনিক যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’র (IRIS Dena) ১০৪ জন ক্রু সদস্যকে হত্যার ঘটনা "বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না।" একটি সামরিক মহড়া শেষে ফেরার পথে এই হামলার শিকার হয় জাহাজটি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার (IRNA) বরাত দিয়ে তিনি বলেন, "দেনা ডেস্ট্রয়ারের নাবিকরা একটি শান্তিপূর্ণ মিশন সম্পন্ন করে ইরানে ফিরছিলেন, ঠিক সেই সময়ই তাদের লক্ষ্যবস্তু করা হয়।" তিনি আরও যোগ করেন, সরাসরি কোনো যুদ্ধে লিপ্ত না থাকা সত্ত্বেও নাবিকদের ওপর এই হামলা চালানো হয়েছে।

হাতামি দৃঢ়কণ্ঠে বলেন, "দেনার নাম এবং এর নাবিকদের আত্মত্যাগ ইরানের নৌ-ইতিহাসে সাহস ও দেশপ্রেমের প্রতীক হয়ে থাকবে। সেনাবাহিনী ইরানের সমুদ্রসীমা রক্ষা করবে এবং আরও দৃঢ় সংকল্প নিয়ে নিজেদের নৌ-শক্তি বৃদ্ধি করবে।"

 

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই