ইরান যুদ্ধ
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা।ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সিরিজ হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৪৪ জন প্রাণ হারিয়েছেন। এতে আহত ১৮ হাজার ছাড়িয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল-জাজিরার লাইভ আপডেটে এ খবর জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়েছে, নিহতের পাশাপাশি আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৫১ জনে। গত কয়েক দিনে হামলার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে। আক্রান্ত এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সেবা পৌঁছে দিতে কাজ করছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ধারাবাহিকভাবে চালানো এই হামলায় দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইরানের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।