ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, যুক্তরাষ্ট্র
উত্তর ইসরায়েলে ইরানের মিসাইল হামলার দৃশ্যছবি: সংগৃহীত

উত্তর ইসরায়েলের জন্য গত রাতটি (১২ মার্চ দিবাগত) ছিল বেশ কঠিন ও ভয়াবহ। নাজারেথের কাছাকাছি জারজির নামক একটি গ্রামে ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। প্রাপ্ত খবর অনুযায়ী, সেখানে অন্তত ৩৩ জন আহত হয়েছেন। হামলায় বেশ কয়েকটি বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এবং যানবাহনে আগুন ধরে গেছে।

তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। জানা গেছে, পিঠে শার্পনাল (বোমার টুকরো) বিদ্ধ হয়ে একজন নারী মাঝারি মাত্রায় জখম হয়েছেন। এছাড়া বাকিদের বেশিরভাগই মূলত ভাঙা কাঁচ বা ধ্বংসাবশেষের আঘাতে সামান্য আহত হয়েছেন।

স্থানীয় সময় রাত আড়াইটায়—বিমান হামলার সাইরেন বেজে ওঠে। সারা রাত ধরেই এমন সতর্কসংকেত ছিল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে বিভিন্ন হামলার পাশাপাশি লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহও রকেট ছুড়েছে।

 

সূত্র : আল জাজিরা

আরটিএনএন