ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, যুক্তরাষ্ট্র
ইসরায়েলের ওপরে ইরানের হামলার দৃশ্যছবি: সংগৃহীত

আইআরজিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনার ওপর তারা ৩৭তম দফার হামলা চালিয়েছে। তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা টানা ও বহুস্তরীয় এই হামলায় "অতি-ভারী ‘খোররমশহর’ ক্ষেপণাস্ত্র" নিক্ষেপ করা হয়েছে।

ফারস সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। এর পাশাপাশি বীর ইয়াকুব, পশ্চিম জেরুজালেম এবং হাইফার সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরাকের এরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরও "ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর তীব্র হামলার শিকার হয়েছে"। আইআরজিসি প্রতিশ্রুতি দিয়ে বলেছে, নিজেদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এ ধরনের "সুনির্দিষ্ট ও শক্তিশালী হামলা" অব্যাহত থাকবে। তারা জানায়, "এই যুদ্ধে, আমরা কেবল শত্রুর সম্পূর্ণ আত্মসমর্পণের কথাই ভাবছি।"

 

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই