ইরান–ইসরায়েল, ফোনালাপ
পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর এ প্রথম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত এ ফোনালাপে ইরান যুদ্ধ দ্রুত অবসানে পুতিন তাঁর নিজের প্রস্তাবগুলো তুলে ধরেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ।

এ বছর রুশ ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে হওয়া এক ঘণ্টা দীর্ঘ এই প্রথম ফোনালাপ প্রসঙ্গে উশাকভ বলেন, ‘আমি শুরুতেই বলব যে আলোচনাটি ছিল পেশাদার, খোলামেলা ও গঠনমূলক; যা সাধারণত রুশ ও মার্কিন নেতাদের সংলাপে দেখা যায়।’

উশাকভ আরও বলেন, ‘ইরান সংঘাতের দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট বেশ কিছু বিবেচ্য বিষয় তুলে ধরেছেন।’

এই উপদেষ্টা জানান, ডোনাল্ড ট্রাম্পও ইরান সংঘাত নিয়ে তাঁর মূল্যায়ন তুলে ধরেছেন। তবে ট্রাম্পের সেই মূল্যায়নের বিস্তারিত সম্পর্কে তিনি কিছু জানাননি।

সূত্র: দ্য গার্ডিয়ান