ইরান, ট্রাম্প, খোমেনি, ইসরায়েল
ডোনাল্ড ট্রাম্পছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনার মাঝখানেই এখন পর্যন্ত দু’বার ইরানের ওপর সামরিক হামলা চালিয়েছেন। অনেক বিশ্লেষকের মতে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের কূটনৈতিক বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।কিন্তু সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন, ‘হামলার পর এখন ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানে পৌঁছানো যুক্তরাষ্ট্রের জন্য অনেক বেশি সহজ হয়ে গেছে।’

“আজকের চেয়ে একদিন আগেও এটা অনেক কঠিন ছিল, এটা তো স্পষ্টই,” ট্রাম্প বলেন। তিনি যোগ করেন, “কারণ ওরা এখন খুব খারাপভাবে মার খাচ্ছে।” ইরানের প্রতিশোধমূলক হামলা—ইসরায়েল ও অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ—সম্পর্কে ট্রাম্প বলেছেন, এখন পর্যন্ত তা “আমরা যতটা আশঙ্কা করেছিলাম, তার চেয়ে অনেক কম” হয়েছে। আমরা ভেবেছিলাম এটা দ্বিগুণ হবে।” 

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই