
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে—ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বোমাবর্ষণের জবাবে তারা পাল্টা হামলার ‘ষষ্ঠ ধাপ’ শুরু করেছে। বাহিনীটি জানায়, তারা এই অঞ্চলে ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী, ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের ‘তেল নফ’ বিমানঘাঁটি, তেল আবিবের ‘হাকিরিয়া’য় অবস্থিত ইসরায়েলি সেনাসদর এবং একই শহরে অবস্থিত একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও হুঁশিয়ারি দেওয়া হয় যে, ইরানি বাহিনী “প্রতিশোধের এক ভিন্ন ও কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করবে, যা একের পর এক অনুশোচনামূলক চপেটাঘাত হিসেবে গণ্য হবে।” এদিকে কাতারের রাজধানীর বাসিন্দারা জানিয়েছেন, দোহার আকাশে অন্তত ১১টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই



