ইরান, ট্রাম্প, খোমেনি
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিছবি: সংগৃহীত

ওয়াশিংটন ডিসি-ভিত্তিক থিংক ট্যাংক ‘আটলান্টিক কাউন্সিল’-এর উপদেষ্টা এবং কৌশলগত পরামর্শক প্রতিষ্ঠান ‘কিলোয়েন গ্রুপ’-এর চেয়ারম্যান হারলান উলম্যান মনে করেন, খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র একটি ‘বিশাল ভুল’ করেছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে উলম্যান বলেন, “তিনি (খামেনি) এখন একজন ‘শহীদ’ হিসেবে গণ্য হবেন। আর যদি আলী লারিজানি এখনো বেঁচে থাকেন, তবে জেনে রাখুন—তিনি অত্যন্ত দক্ষ একজন ব্যক্তি। তিনি সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান এবং একজন অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ।”

উলম্যান সতর্ক করে বলেন, গত জানুয়ারির শুরুতে মার্কিন বাহিনী কর্তৃক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর দেশটি যেভাবে নমনীয় হয়েছিল, ইরানের নেতৃত্বও ঠিক সেভাবে আলোচনায় বসবে—ওয়াশিংটনের এমনটা ভাবা উচিত হবে না। উলম্যান বলেন, “আমার তা মনে হয় না।”

তিনি আরও ব্যাখ্যা করেন, “ইরানের শীর্ষ নেতাদের হত্যা করলেই যে তারা আলোচনার টেবিলে আসবে, এ বিষয়ে আমি নিশ্চিত নই। বরং আমার ধারণা, এর মাধ্যমে আমরা লারিজানিকে আরও শক্তিশালী করেছি, যা ভবিষ্যতে আমাদের জন্যই বুমেরাং হতে পারে।” সবশেষে তিনি বলেন, “নেতৃত্বশূন্য করার কৌশল তখনই সফল হয়, যখন সব নেতাকে সরিয়ে দেওয়া সম্ভব হয়। কিন্তু আমার মনে হয় না যে আমরা তাদের সব নেতাকে শেষ করতে পেরেছি।”

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই