
উত্তর সুদানের নীল নদে নৌকা ডুবে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে।
রিভার নাইল স্টেট বৃহস্পতিবার জানিয়েছে, দুর্ঘটনার পর ২১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। কিছু যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সরকারের বিবৃতি অনুসারে, নৌকাটি তাইবা আল-খাওয়াদ এবং দেইম আল-কারাই গ্রামের মধ্যে নদী পার হচ্ছিল বলে জানায় কিন্তু দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করা করেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকাটিতে ৩০ জন যাত্রী ছিল।
সুদানিজ ডক্টরস নেটওয়ার্ক এর বরাতে জানা গেছে দুর্ঘটনায় ছয়জন যাত্রী বেঁচে গেছেন।
উদ্ধারকৃত যাত্রীরা জানান, এই ঘটনাটি নদী পরিবহনে সুরক্ষা ব্যবস্থার অনুপস্থিতি, সেইসঙ্গে ঘটনার শুরুতে স্থানীয় কর্তৃপক্ষ এবং নাগরিক প্রতিরক্ষা উদ্ধারকারী দলের সম্পূর্ণ অনুপস্থিতির কারণে ঘটেছে।
সূত্র : আল অ্যারাবিয়া
রায়হান/আরটিএনএন



