চীন, কুইংদাও শহর, নার্স, পেশাগত নীতি ও দায়িত্ব, রিপোর্ট,
রাতের শিফটে প্রেমিকাকে সহায়তা করতে আসলেন প্রেমিকছবি সংগৃহীত

চীনের কুইংদাও শহরের জিংদে ব্রেন ব্লাড ভেসেল হাসপাতাল-এ কর্মরত এক নার্স রাতের শিফটে দায়িত্ব পালনের সময় প্রেমিকের সহযোগিতা নিয়েছিলেন, যা পরবর্তীতে পেশাগত নীতি ও দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে।

ঘটনাটি চলতি মাসের শুরুতে ঘটে। হাসপাতালের ওই নার্স তার কাজের চাপ কমানোর জন্য প্রেমিককে সহায়তা নিতে দেন। এক ভিডিওতে দেখা যায়, নার্সের প্রেমিক ওষুধ সাজানো এবং রিপোর্ট তৈরিতে সহযোগিতা করছেন। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনাকে অপ্রয়োজনীয় এবং পেশাগত নীতির পরিপন্থী হিসেবে দেখেছে। ফলে নেটিজেনদের সমালোচনার মুখে নার্সকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

হাসপাতালের একজন মুখপাত্র বলেছেন, আমরা রোগীর সুরক্ষা এবং পেশাগত মানদণ্ড অক্ষুণ্ণ রাখতে চাই। এমন অননুমোদিত সহায়তা পেশাদারিত্বের সঙ্গে সাংঘর্ষিক।

নেটিজেনরা এই ঘটনার জন্য নার্সের পেশাদারিত্ব এবং হাসপাতালের নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রতি প্রশ্ন তুলেছেন। বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালের পরিবেশে যে কোনো অননুমোদিত সহযোগিতা রোগীর নিরাপত্তা ও সেবার মানকে প্রভাবিত করতে পারে।

সূত্র: এনডিটিভি