ফার্স প্রদেশে সোলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলছেন বিক্ষোভকারীরা।
ফার্স প্রদেশে সোলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলছেন বিক্ষোভকারীরা।ছবি: সংগৃহীত

ইরানের ফার্স প্রদেশে বিক্ষোভকারীরা ইসলামিক বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলেছেন বিক্ষোভকারীরা। শুক্রবার (৯জানুয়ারী) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ফার্স প্রদেশে সোলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলছেন বিক্ষোভকারীরা। খবরটি জানিয়েছে রেডিও ফ্রি ইউরোপ। 

এই ঘটনায় দেশজুড়ে চলমান আন্দোলন আরও এক ধাপ তীব্র আকার ধারণ করেছে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি উপেক্ষা করেই বিক্ষোভকারীরা প্রতীকীভাবে রাষ্ট্রীয় শক্তির সঙ্গে সংশ্লিষ্ট এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের ভাস্কর্য ভেঙে ফেলে ।এসব ঘটনায় এখনো হতাহত বা গ্রেপ্তারের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি 


বৃহস্পতিবার রাতে বিক্ষোভ আরও তীব্র হয়। এসময় ইরানে ইন্টারনেট ও মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর মাঝেই রাজধানী তেহরানে হাজার হাজার মানুষ জড়ো হয় । এছাড়া ইস্ফাহানে সরকারি টিভি সংশ্লিষ্ট একটি ভবনে আগুন দেওয়া হয়।

তার্কিস সংবাদমাধ্যম ইয়েনেত নিউজ জানিয়েছে বিক্ষোভকারীর পুলিশের মোটরসাইকেল, রাষ্ট্রীয় টিভি সংশ্লিষ্ট ভবন, গভর্নর অফিস ও সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে আগুন ধরিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার  ইরানের শেষ শাহ শাসকের ছেলে রেজা পেহলেভির আহ্বানে রাস্তায় নেমে আসেন মানুষ এবং সময় সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। 

গেল বছরের ২৮ ডিসেম্বর জীবনযাত্রার ব্যয় বাড়ায় তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রথমে আন্দোলন শুরু করেন। যা টানা ১২দিন ধরে চলছে এবং সময়ের সঙ্গে সঙ্গে যা ভযাবহ রুপ ধারণ করছে। 

২০২০ সালে ইরাকে সোলাইমানিকে অতর্কিত হামলা চালিয়ে হত্যা করে যুক্তরাষ্ট্র। তার মৃত্যুর পর প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।