
বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ইন্সটিটিউটের বহুমুখী হলকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
‘স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটালের সারসংক্ষেপ এবং সফল দরপত্র প্রক্রিয়া’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভিএফএম ভেঞ্চারস লিমিটেডের সহ-সভাপতি মাহফুজ রহমান, সিএমএ।
সেমিনারটি পরিচালনা ও সভাপতিত্ব করেন বিআইসিএমের নির্বাহী সভাপতি ওয়াজিদ হাসান শাহ।
এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা এবং আর ভেঞ্চারস পিএলসির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব হাসান, এফসিসিএ এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূরুল হাই।
আলোচকরা স্টার্টআপ পরিবেশ, ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগের ধাপ এবং সফল দরপত্র প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে ইন্সটিটিউটের অনুষদ সদস্য, কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
রাসেল/এসএস



