রিজার্ভ বাড়ল আরও
রিজার্ভ বাড়ল আরও।ছবি: সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী, রিজার্ভ বেড়ে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন ডলার বা ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। 

বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবমতে, ১৫ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, বর্তমানে রিজার্ভের পরিমাণ ৩০ হাজার ২০১ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ১৩ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ হাজার ৬৬০ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতি রিজার্ভ ছিল ২৯ হাজার ৯৭৭ দশমিক ৮৯ মিলিয়ন ডলার।

নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।