
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর সময়টায় তিনি বেশ একগুঁয়ে ছিলেন এবং অনেক সিদ্ধান্তই না বুঝেই নিয়ে ফেলতেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের শুরু এবং বর্তমান কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
অভিনেত্রী বলেন, তখন তিনি নিজের সিদ্ধান্ত নিজেই নিতেন এবং সেগুলোতে অনড় থাকতেন। অনেক সময় বিষয়গুলো পুরোপুরি না বুঝেই সিদ্ধান্ত নিতেন, তবে পরে দেখেছেন সেই জেদই অনেক ক্ষেত্রে তাকে সঠিক পথে নিয়ে গেছে।
কাজল আরও জানান, তার এই স্বভাব থাকা সত্ত্বেও দর্শক সব সময় তাকে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন। এজন্য তিনি ভক্তদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
দীর্ঘ বিরতির পর আবার কাজে ফিরেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, এখন আর আগের মতো সব কাজ গ্রহণ করেন না; বরং গল্প, চিত্রনাট্য এবং সহশিল্পীদের বিষয়টি ভেবেই নতুন প্রজেক্ট বেছে নেন।
তার ভাষ্য, যাদের সঙ্গে সহজে কাজ করা যায় এবং পরিবেশ স্বস্তিদায়ক থাকে, তাদের সঙ্গেই কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কারণ একটি সিনেমার শুটিং করতে দীর্ঘ সময় একসঙ্গে থাকতে হয়, তাই সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া ভালো হওয়া জরুরি।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘মা’ ছবিতে অভিনয় করেছেন কাজল। বর্তমানে কয়েকটি নতুন সিনেমার চিত্রনাট্য নিয়ে আলোচনা চলছে এবং দু একটি প্রজেক্টের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু এখনই প্রকাশ করতে চাননি।
সিমু/আরটিএনএন



