সোনম কাপুর, দ্বিতীয়বার, মা
বলিউড অভিনেত্রী সোনম কাপুর দ্বিতীয়বারের মতো মা হলেন। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী সোনম কাপুর দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। ২৯ মার্চ স্বামী আনন্দ আহুজা এবং তার ঘরে জন্ম নিয়েছে পুত্রসন্তান।

সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে এই সুখবর জানান সোনম। তিনি জানান, অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসায় পূর্ণ হৃদয়ে আমরা জানাচ্ছি যে, আমাদের পুত্রসন্তানের আগমন ঘটেছে। আমাদের পরিবার এখন আরো বড় হলো। বড় ছেলে বায়ু তার ছোট ভাইকে পেয়ে অত্যন্ত আনন্দিত। তিনি আরো জানান, চারজনের পরিবার হিসেবে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে তারা গভীরভাবে ধন্য। 

এই খবরে শুভেচ্ছায় ভাসছেন এই দম্পতি। অভিনন্দন জানিয়েছেন কারিনা কাপুর খান, রিয়া কাপুর, হুমা কুরেশি, কাজল আগরওয়াল, দিয়া মির্জা, অনুরাগ কশ্যপ ও বাণী কাপুরসহ আরও অনেকে।

উল্লেখ্য, ২০১৮ সালে বিয়ে করেন সোনম ও আনন্দ। ২০২২ সালের ২০ আগস্ট তাদের প্রথম সন্তান বায়ুর জন্ম হয়। প্রায় চার বছর পর দ্বিতীয় সন্তানের আগমনে কাপুর ও আহুজা পরিবারে বইছে আনন্দের জোয়ার।