বিনোদন, জর্জ ক্লুনি, আমাল ক্লুনি, হলিউড, ওশিয়ান ইলেভেন, গ্রাভিটি,
জর্জ ক্লুনি ও আমাল ক্লুনি। ছবি: সংগৃহীত

হলিউড সুপারস্টার ও কিংবদন্তি অভিনেতা জর্জ ক্লুনি ও তার স্ত্রী আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনি তাদের পারিবারিক জীবনে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। এত দিনের গ্ল্যামারাস লাইফ এবং বিনোদনের লাল নীল আলো ছেড়ে সন্তানদেরকে নিয়ে ফ্রান্সের একটি গ্রামে স্থায়ীভবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন।

৬৪ বছর বয়সী জর্জ ও ৪৮ বছর বয়সী তার স্ত্রী ফ্রান্সের ব্রিগনোলেস এলাকার একটি শান্ত খামারবাড়িতে তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। সম্প্রতি ফ্রান্সের নাগরিকত্ব পেয়ে তারা এই সিদ্ধান্ত নেন।  জমজ দুই সন্তানদের নিয়ে নিভৃত একটি স্থানে বসবাস করতে চান তারা। হলিউডের কোলাহল থেকে নিজেদের ও সন্তানদের দূরে রাখতে চান জর্জ ও আমাল।

একটি সাক্ষাৎকারে এ অভিনেতা জানান, জনসাধারণের অতিরিক্ত মনোযোগ এবং পাপারাজ্জিদের থেকে সন্তানদের আড়ালে রাখতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ‘হ্যালো কানাডা’-কে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘ফ্রান্সে শিশুদের ছবি তোলা হয় না। স্কুলের গেটে কোনো পাপারাজ্জি লুকিয়ে থাকে না। আমাদের কাছে সন্তানদের সুরক্ষা ও ব্যক্তিগত জীবনের গোপনীয়তাই সবার আগে।’

ওশেন ইলেভেন, টুমোরো ল্যান্ড, দ্যা মিডনাইট স্কাইসহ গ্রাভেটির মতো অস্কারজয়ী চলচিত্র উপহার দিয়েছেন জর্জ ক্লুনি। বরাবরই এই অভিনেতা তার ক্তিগত জীবনের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন। ফ্রান্সের এই নতুন ঠিকানা তাই এখন থেকে তাদের পরিবারের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

২০১৩ সালে জর্জ ক্লুনি ও আমালের প্রথম দেখা হয় এবং তাদের সম্পর্কের শুরু হয়। তাদের সম্পর্কটি ছিল পারস্পরিক মূল্যবোধ এবং গভীর অংশীদারিত্বের পরবর্তীতে ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর ভেনিসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৭ সালে তাদের ঘর আলো করে যমজ সন্তানের জন্ম হয়।

আরবিএ/আরটিএনএন