সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের নতুন সম্পর্কের কথা প্রকাশ্যেই স্বীকার করেছেন বলিউড অভিনেতা আমির খান।
সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের নতুন সম্পর্কের কথা প্রকাশ্যেই স্বীকার করেছেন বলিউড অভিনেতা আমির খান। ছবি: সংগৃহীত

সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের নতুন সম্পর্কের কথা প্রকাশ্যেই স্বীকার করেছেন বলিউড অভিনেতা আমির খান।  রিনা ও কিরণ রাওয়ের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার পর তার একাকীত্ব নিয়ে কম চর্চা হয়নি। মাঝে অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে নাম জড়ালেও তা গুঞ্জন হিসেবেই ছিল । 

প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে তার রসায়ন এখন টিনসেল টাউনের টক অব দ্য টাউন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকপট কথা বলেন মি: পারফেকসনিস্ট। 

আমির বলেন, ‘গৌরী ও আমি দুজনেই এই সম্পর্ককে খুবই গুরুত্ব দিচ্ছি। আমরা পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’তিনি বলেন, ‘আমি মন থেকে ইতোমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত।’ তিনি আরো জানান ‘বিয়ের মতো যে ধরনের নিয়মকানুন থাকে, সেগুলো সময়মতো আপনাদের জানাব। আমাদের সম্পর্কটা আরও কিছুটা সামনে এগিয়ে যাক।’

গৌরীর বিষয়ে আমির বলেন, ‘আমি এমন কাউকে খুঁজছিলাম যার পাশে শান্তি পাব, আর ঠিক তখনই আমার জীবনে আসে গৌরী।’ আর গৌরী জানালেন, ‘আমি এমন একজন জীবনসঙ্গী চেয়েছিলাম, যিনি দয়ালু ও ভদ্র।’

বেঙ্গালুরুর বাসিন্দা ৪৬ বছর বয়সী গৌরী স্প্র্যাট পেশাগত ও ব্যক্তিগত জীবনে বেশ স্বাবলম্বী। তিনি এক পুত্রসন্তানের জননী। তিনি বর্তমানে মুম্বাইয়ে আমিরের সঙ্গে একই ছাদের নিচে থাকছেন । দুজনের বয়সের ব্যবধান ১৪ বছর হলেও তাদের প্রেমে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি।

এমআর/আরটিএনএন