ঈদের পর প্রকাশ হবে দাওরায়ে হাদিসের ফলাফল।
ঈদের পর প্রকাশ হবে দাওরায়ে হাদিসের ফলাফল।ছবি: সংগৃহীত

কওমী মাদরাসার সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ ১৪৪৭ হিজরির দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে।

২৪ মার্চ ২০২৬, মঙ্গলবার (৪ শাওয়াল ১৪৪৭ হিজরি) দুপুর ২টার পর ফলাফল ঘোষণা করা হবে।

অল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

ফলাফল প্রকাশের অনুষ্ঠানে আল-হাইআতুল উলয়া চেয়ারম্যান মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। এছাড়া, পরীক্ষা মনিটরিং সেলের সদস্য, পরীক্ষা উপকমিটির সদস্য এবং নিরীক্ষকরা উপস্থিত থাকবেন।

ফলাফল প্রকাশের পর, শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে তাদের ব্যক্তিগত ফলাফল এবং সংশ্লিষ্ট মাদরাসার ফলাফল দেখতে পারবেন। মাদরাসার অ্যাডমিনরা HEMS সফটওয়্যারে নিজ নিজ আইডিতে লগইন করে ফলাফল প্রিন্ট করতে পারবেন। এছাড়া, বোর্ড অ্যাডমিনরাও তাদের আইডিতে লগইন করে অধিভুক্ত মাদরাসাগুলোর ফলাফল দেখতে ও প্রিন্ট করতে পারবেন।

এমআর/আরটিএনএন