
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় প্রকাশ্যে গুলি করে রাকিবুল ইসলাম (২৭) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে খুন করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, তাকে প্রকাশ্যে চার রাউন্ড গুলি করার পর ছুরিকাঘাত করা হয়।
রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হামলার পর ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
ঢাকা মেডিকেলের অফিসার ইনচার্জ মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাত ১০টার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



