
মেহেরপুর জেলা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (মেসডা) নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী মেজবাউল হক রাব্বি এবং সাধারণ সম্পাদক হিসেবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী আতিক হাসান সোহান মনোনীত হয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) সংগঠনটির সাবেক সভাপতি মোতালেব বিশ্বাস লিখন ও সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলীর অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি রিয়াদ বিশ্বাস, সাজিদ আল আফনান, নাসিম আলী, তাহমিদ আহমেদ রিফাত, আবু সালিক সাজ্জাদ ও সানজিদা আলী; যুগ্ম-সাধারণ সম্পাদক ফাহিম ফারাবিন ও ছুম্মা খাতুন; সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন সাব্বির ও মীর হামায়রা সুলতানা; সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, মোস্তাফিজুর রহমান রানা, সুমাইয়া আফরিন সৃতি ও শারমিন আক্তার বৃষ্টি; কোষাধ্যক্ষ মারিয়াম আক্তার ও জরিফুল ইসলাম; দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান জিহাদ; উপ-দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ, শান্ত ইসলাম, সাগর ইসলাম, সানজিদা ইসলাম ও তানজিনা খাতুন।
এছাড়া প্রচার সম্পাদক সুমাইয়া খাতুন, রাফসান রহমান ও মাহমুদুল হাসান; আইটি সম্পাদক শামীম আহমেদ, সাব্বির আহমেদ ও মোস্তাফিজুর রহমান; ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন ও রাকিবুল ইসলাম; সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন ও শারমিন আক্তার; ছাত্রকল্যাণ সম্পাদক মারুফ হাসান ও সাদিয়া আফরিন; নারী বিষয়ক সম্পাদক মেহজাবিন, সুলতানা ও মারিয়া খাতুন; সমাজকল্যাণ সম্পাদক সুমন ইসলাম ও রাশেদুল ইসলাম; এবং ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও ইমরান হোসেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আতিক হাসান বলেন, এই দায়িত্ব আমার জন্য গর্ব ও অনুপ্রেরণার। সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
নবনির্বাচিত সভাপতি মেজবাউল হক বলেন, নবগঠিত কমিটির সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে আমাকে যোগ্য মনে করায় সংশ্লিষ্ট সকল শিক্ষক ও অগ্রজদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্তমান কমিটির সকলকে নিয়ে আমরা যেন ঐক্যবদ্ধভাবে জেলাকল্যাণ সমিতি পরিচালনা করতে পারি, সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।



