বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম (বিএনডিপি)-এর ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম (বিএনডিপি)-এর ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছেছবি: আরটিএনএন

বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম’র ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ফাহাদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আতফান বিন নুর।

কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন এ. এম. সাইফুল্লাহ এবং মোছা. শারমিন খাতুন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইব্রাহীম বিন ইসলাম, মাহফুজুর রহমান খান, নাঈমা সুলতানা ও রেদোয়ান আহমেদ সিয়াম।

সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শমসের মুবিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মারুফ বিল্লাহ রিফাত। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ জারীফ জুনায়েদ এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে মো. আবু সুফিয়ান খন্দকার। অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল ফাররাজ।

প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে তৌফিক আল মাহমুদ, ইংরেজি বিতর্ক সম্পাদক হিসেবে গাজী সাদিয়া ইসলাম মুনিয়া এবং বাংলা বিতর্ক সম্পাদক হিসেবে সাওম রহমান দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক হিসেবে মারুফ হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে ইশতিয়াক আহমেদ এবং তথ্যপ্রযুক্তি ও মিডিয়া সম্পাদক হিসেবে নাহিয়ান শাফিয়াত কায়সান নির্বাচিত হয়েছেন।

কলেজ বিতর্ক সম্পাদক হিসেবে আ. ফ. ম. আমিমুল এহসান এবং স্কুল বিতর্ক সম্পাদক হিসেবে মো. আবদুল মুনায়েম দায়িত্ব পালন করবেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আরিয়ান ইসলাম, মো. আব্দুল্লাহ, মো. আবদুল মুহি, মাহমুদুল হাসান (তুষার) এবং আল জাবির।

এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন বিএনডিপির সাবেক সভাপতি ফয়সাল মাহমুদ, সাবেক সভাপতি মুলহাম হায়দার চৌধুরী এবং সাবেক সহ-সভাপতি মো. রায়হান মিয়া।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, তারা আগামী দিনে দেশের বিতর্ক চর্চাকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম (বিএনডিপি) ‘কোমল শব্দে, কঠিন যুক্তি’ প্রতিপাদ্য নিয়ে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়।