
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল থেকে প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম আবর্তনের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহত শিক্ষার্থীর বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে জানা গেছে।
নিহত শিক্ষার্থীর নাম অরূপ রতন কনিস্ক। হল সূত্রে জানা গেছে, কক্ষটির ভেতর তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সহপাঠীরা তাৎক্ষণিক প্রশাসনকে অবহিত করেন। তবে এখনও পর্যন্ত (দুপুর ৩টা) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাউকে হলে দেখা যায়নি।
আরবিএ/আরটিএনএন



