ঢাকা ইউনিভার্সিটি, ঢাবি, কোরআন, কেরাত, ছাত্রী সংগঠন, শিক্ষা,
প্রস্তুতকৃত কিরাত জলসার স্থান।ছবি: আরটিএনএন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্বিরাত জলসা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) এই অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ-এ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী পূর্বে নিবন্ধন করেছেন, তারা অংশগ্রহণের সুযোগ পাবেন। অনুষ্ঠানটি কুরআন তিলাওয়াতের মনোমুগ্ধকর পরিবেশনায় ক্বিরাত জলসার মাধ্যমে শুরু হবে।

এছাড়া শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে প্রীতি ইফতার। উপস্থিতদের মাঝে বিশেষ হাদিয়া প্রদান করা হবে, জানিয়েছেন আয়োজকরা।

আয়োজকরা বলেন, পবিত্র মাহে রমজানের আধ্যাত্মিক পরিবেশে কুরআনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করা এবং শিক্ষার্থীদের মধ্যে ইসলামী মূল্যবোধ জাগ্রত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আগ্রহ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবে।

বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এমন ধর্মীয় ও নৈতিকতাভিত্তিক বিভিন্ন আয়োজন অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।