
কুমিল্লার ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজারে অবরোধ করেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯টা থেকে এ অবরোধ করেন তারা। এই আন্দোলনের কারণে মহাসড়কের উভয় পাশে ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
এ সময় বকেয়া বেতন ও বিভিন্ন শ্রমিক দাবি আদায়ের জন্য স্লোগান দিতে থাকেন।
কুমিল্লা ইপিজেড নাসা কোম্পানির শ্রমিক কামাল হোসেন বলেন, নাসা গ্রুপ বিনা নোটিশে কারখানা বন্ধ করেছে এবং দীর্ঘদিন ধরে শ্রমিকদের বেতন আটকে রেখেছে।
তিনি আরও বলেন, ‘আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা মহাসড়ক থেকে সরবো না।’
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, শ্রমিকদের বোঝানোর চেষ্টা চলছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরবিএ/আরটিএনএন



