চুয়াডাঙ্গায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
চুয়াডাঙ্গায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। ছবি: আরটিএনএন

চুয়াডাঙ্গায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। জেলা প্রশাসন ও পৌরসভা আয়োজন করা এ কর্মসূচিতে শহরের বিভিন্ন স্থানে ১২টি টিম ভাগ হয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে।

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা, জেলার গণমাধ্যমকর্মী, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবক। অভিযান শহরের প্রধান সড়ক, অলিগলি ও মহাসড়কের পাশে জমে থাকা আবর্জনা অপসারণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন শহর গড়ে তোলার লক্ষ্য নিয়ে পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম. তারেক-উজ-জামান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, অতিরিক্ত জেলা পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মিনহাজ-উল ইসলাম, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ । 

এমআর/আরটিএনএন