দুর্ঘনায় উল্টে যাওয়া বাস
দুর্ঘনায় উল্টে যাওয়া বাস ছবি: ছবি: আরটিএনএন

চট্টগ্রামের ফটিকছড়িতে ১৯তম রোজার ইফতারের পূর্ব মুহূর্তে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফটিকছড়ি–খাগড়াছড়ি সড়কের ফেলাগাজী দীঘি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামমুখী একটি দূরপাল্লার বাস বেপরোয়া গতিতে এসে একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হন। এ সময় আরও কয়েকজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।