মেহেরপুরে দু’টি মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
মেহেরপুরে দু’টি মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১। ছবি: ছবি: আরটিএনএন

মেহেরপুর-শোলমারী সড়কে দু’টি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নাফ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হন তার কণ্যা তাছলিমা খাতুন (৩৪) ও তার নাতি খাদিজা (৩)। তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ সোমবার সকাল ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।  

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা মোহাম্মদ আমানুল্লাহ আল বারি জানান, মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রাম থেকে আব্দুল মান্নাফ তার মেয়ে তাছলিমা ও নাত্মি খাদিজাকে নিয়ে একটি মোটরাসইকেল যোগে মেয়ের শশুর বাড়ি শোলমারী যাচ্ছিলেন। মোটরসাইকেলটি শোলমারী সড়কের ইটভাটার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মান্নাফ। আহত হন তাছলিমা ও খাদিজা। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মোটরসাইকেলের অপর দুই আরোহী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ওসি আরো জানান, পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোন অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে মরদেহের ময়নাতদন্ত করা হবে।