
পঞ্চগড়ের তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি পদে শামসুল হক সরকার এবং সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী নির্বাচিত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) দিনব্যাপী তেঁতুলিয়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৬ জন। সভাপতি পদে শামসুল হক সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে গোলাম রব্বানী ১৩ ভোট পেয়ে বিজয়ী হন।
নির্বাচনকে ঘিরে দলিল লেখকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে বিজয়ীদের সমর্থকরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।
এছাড়াও কমিটির অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি হিসেবে মোয়াজ্জেম হোসেন ও আব্দুল জব্বার নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোবারক আলী।
সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বলেন, সদস্যরা আমার ওপর যে আস্থা রেখেছেন, তা আমি সম্মানের সঙ্গে গ্রহণ করছি। সবাইকে নিয়ে একটি শক্তিশালী ও সক্রিয় সমিতি গড়ে তুলতে চাই।



