হাজারীবাগে বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৫
ডিএমপি।ছবি: আরটিএনএন

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বুধবার (২২ এপ্রিল) হাজারীবাগ থানাধীন বিভিন্ন এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্ত্রাস, মাদকসহ নানা অপরাধে জড়িত সন্দেহে মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—মোঃ রাকিব সরদার (২০), মোঃ ইমরান হোসেন (২০), মোঃ মানিক (২৮), আপন মিয়া (২০), মোঃ সুজন (২৬), মোঃ আব্দুর রহমান (২১), জাকির হোসেন, মোঃ ইমরান হোসেন (২৫), মোঃ সোহেল রানা (৩০), মোঃ শাকিল (২৫), মোঃ আবুল হোসেন (২৬), মোঃ মুকুল (২৩), শ্রী জীবন চন্দ্র মহন্ত (৩৪), মোঃ রিয়াজ (২৮), মোঃ রবিউল ইসলাম (৩০), মোঃ মুন্না (২৬), মোঃ রফিক (২৮), মোঃ রাকিবুল (২২), মোঃ ফাতিন (২৩), মোঃ সিহাব মিয়া (২২), মোঃ সজিব (২০), মোঃ উদয় ভূইয়া (২০), মোঃ সুজন (১৯), মোঃ সাকিব (২৫) এবং আল শাহরিয়ার শাকিল (১৯)।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।