
নাটোরের গুরুদাসপুর উপজেলায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গুরুদাসপুর-এ এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম আলমাসসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এ ক্যাম্পেইনের আওতায় গুরুদাসপুর উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১৯ হাজার ৪৭৩ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে অভিভাবকদের সন্তানদের টিকাদান কর্মসূচির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, পুরো নাটোর জেলা-এ ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১ লাখ ৭২ হাজার ২৯৭ জন শিশু এ টিকাদান সুবিধার আওতায় আসবে।

১ লাখ ৩০৫ জন শিশুর টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে চুয়াডাঙ্গায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার পর সিভিল সার্জন ডা.হাদী জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা.বিদ্যুৎ কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক হলেন দীপক কুমার সাহা।
পঞ্চগড়ের আটোয়ারীতে এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।
উল্লেখ্য, উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১৬,১৭৬ জন শিশুকে ১১ কর্ম দিবসে হাম-রুবেলার টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এরমধ্যে কমিউনিটি পর্যায় ১৩৭৬৪ জন এবং স্কুল পর্যায়ে ২৪১২ জন শিশু এই টিকা গ্রহণ পাবে বলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানায়।



